২৪ হাজার অপহূত নারী-শিশু উদ্ধার
চীনের পুলিশ গত বছর ২৪ হাজার অপহূত নারী-শিশুকে উদ্ধার করেছে। এদের মধ্যে কাউকে দত্তক হিসেবে, আবার কাউকে জোরপূর্বক পতিতাবৃত্তির জন্য বিক্রি করা হয়েছিল। গতকাল রোববার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।বর্তমানে চীনে নারী ও শিশু পাচার একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর অধিকারকর্মীরা এর জন্য চীনের ‘এক সন্তান’ নীতিকে দায়ী করছেন। অনেক নারীই ছেলেসন্তানের জন্য দত্তক নিতে পাচার হওয়া শিশু কিনে নেন।২০১১ সালে পুলিশ দুই হাজারের বেশি অপহূত শিশু উদ্ধার করেছে। তাদের দত্তক দেওয়ার উদ্দেশ্যে বিক্রির জন্য অপহরণ করা হয়েছিল।চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, পুরো চীন থেকে পুলিশ পাচারের শিকার আট হাজার ৬৬০টি শিশু এবং ১৫ হাজার ৪৫৮ জন নারীকে উদ্ধার করেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর তিন হাজার ২০০টি পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি চক্র কয়েকজন নারীকে জোরপূর্বক পতিতাবৃত্তির জন্য অ্যাঙ্গোলায় পাচার করে দেয়।গত এপ্রিল মাসে উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া থেকে ১৬ জন মেয়েশিশুকে উদ্ধার করে পুলিশ। তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছিল এবং চলতি বছরের শুরুর দিকে এক অভিযান চালিয়ে ৮৯টি শিশুকে উদ্ধার করে মুক্তি দেওয়া হয়। এএফপি।