২৫ বছর পর প্রিয় শহরে সাত বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব তাঁদের কজনা। এই সম্পর্ক অটুট থাকুক আজীবন
দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব তাঁদের কজনা। এই সম্পর্ক অটুট থাকুক আজীবন

কনকনে শীত। দুজন বন্ধু টুয়েন্টি ফার্স্ট রোড ধরে হাঁটছি। উদ্দেশ্য রক রোডের ডিলন্সে (গ্রোসারি শপ) গিয়ে মূল্য ছাড় দেওয়া এক ডলারে মুরগির গিলা-কলিজার প্যাকেট কিনে আনা। তারপর সবাই মিলে রান্না করে খাওয়া। সে সময় প্রতি সপ্তাহে দুই দিন সকালে ফ্রি কফি পাওয়া যেত ডিলন্সে। তাতে কারও না ছিল না। যেখানে ফ্রি সেখানে আমাদের পদচারণা ছিল। তখন ছিল যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়।
সেই ১৯৯৪-৯৫ সালের কথা। সবে বাংলাদেশ থেকে এসেছি উচিটা স্টেট ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট পড়ালেখা করতে। এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তিনি (কামাল) বার্গার কিংয়ের ব্যবস্থাপক ছিলেন।
আমরা তাঁর কাছে দল বেঁধে যেতাম। তিনি আমাদের নিজের পকেট থেকে ডলার খরচ করে বার্গার খাওয়াতেন। কামাল ভাইয়ের বাসায় রাত জেগে আড্ডা হতো। সেকি মহাসুখ। আবদুল্লাহ আল-মামুন এসব কথা এক নিশ্বাসে বলে যেন হাফ ছেড়ে বাঁচলেন। এভাবে দীর্ঘ ২৫ বছরের ফেলে আসা ডায়েরির পাতা উল্টাতে থাকেন একেক করে সবাই। শামীম আহসান, ফিরোজ, পারভেজ, ফারুক, মাঈনুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, তিতাস, টিপু, মাহফুজ। এরা সবাই এখন নিজ-নিজ
ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
শামীম আহসান ও টিপু বর্তমানে কানাডার ভ্যানকুভারে থাকেন। প্রযুক্তির বিশ্ব বাণিজ্যকেন্দ্র ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির স্বনামধন্য কোম্পানিতে (পারভেজ, ফারুক, তিতাস) প্রকৌশলী হিসেবে কাজ করেন। ম্যানিয়াপলিস ম্যানিসোটা থেকে আবদুল্লাহ আল মামুন এসেছিলেন। মামুন জানান, শুধু একটা ই-মেইল বার্তায় ১৬ জুলাই সবাই একসঙ্গে হয়েছিলেন তাঁদের প্রিয় শহর উচিটায়। দুই মাস আগে প্রকৌশলী তিতাস ক্যালিফোর্নিয়া থেকে ক্যানসাস রাজ্যে পেশাগত কাজে আসবেন। এ খবর
দ্রুত কাছের বন্ধুদের পৌঁছে দেন নিজে।
আর দেরি নয়, চটজলদি সবাই রেডি। টিকিটও কনফার্ম।
উড়োজাহাজে চেপে ১৫ জুলাই সোজা উচিটা আইজেন হাওয়ার বিমানবন্দরে উড়ে আসেন সাত বন্ধু, যে শহরের প্রতিটি সড়ক তাঁদের চেনা। ওদিন রাতভর সবাই ঘুরে বেড়ান। এক সময় বার্গার কিংয়ে কাজ করেছিলেন। তাই ছুটে যান কর্মস্থলে। পরদিন ১৬ জুলাই দেশি খাবার খেতে দেশি কারী রেস্টুরেন্টে এসে দেখা মেলে সেই কামাল ভাই ও রুপন দাদার। সেকি আনন্দ! আবারও চায়ের টেবিলে জমে উঠে আড্ডা। চলে
স্মৃতি রোমন্থন।
১৭জুলাই উচিটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে বেড়ানো। যাওয়ার দিন মনটা খারাপ ছিল সবার প্রিয় কামাল ভাইয়ের। তবুও বিদায় বেলায় সবাইকে শুভেচ্ছা জানান তিনি। তিতাস জানান, তখন এই শহরটি এত প্রাণবন্ত ছিল না। বাঙালি ছিল হাতে গোনা ৫০-৬০ জন। দীর্ঘ ২০ বছর পর দেখা শহর অনেক পাল্টে গেছে। শুধু রয়ে গেছে স্মৃতি।