২৫ বছরের আগে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের সরকার সিগারেট কেনার জন্য বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর থেকে বাড়িয়ে ২৫ বছর করার পরিকল্পনা করছে। অস্ট্রেলিয়ায় এখন সিগারেট কেনা, প্রদর্শন এবং ধূমপানের আইনি বয়সসীমা ১৮ বছর। নতুন আইনটি যদি বলবৎ হয় তবে তাসমানিয়াই হবে সবচেয়ে কঠোর তামাকবিরোধী আইন প্রণয়নকারী। বর্তমানে অস্ট্রেলিয়াতেই বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইন ও নীতিমালা বিদ্যমান। এখানে সিগারেটের দামও অত্যন্ত বেশি। দেশটিতে এক প্যাকেট সিগারেটের দামই প্রায় ২০ অস্ট্রেলীয় ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১২০ টাকা।
বিবিসি