প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতায় যুক্ত থাকার অপরাধে গত মঙ্গলবার এক মুসলমানকে ২৬ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। মামলার বরাত দিয়ে পুলিশ বলেছে, ওই ব্যক্তি এক বৌদ্ধ নারীকে হামলা করলে গত মাসে নতুন করে দাঙ্গা শুরু হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ও পরিচয় জানানো হয়নি। মামলায় বলা হয়েছে, গত মাসে ওই ব্যক্তি এক পেট্রল বিক্রেতা বৌদ্ধ ধর্মাবলম্বী নারীর ওপর হামলা করেন। হামলায় ওই নারীর শরীর ঝলসে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে নতুন করে দাঙ্গা শুরু হয়। প্রচারমাধ্যমে ৪৮ বছর বয়স্ক ওই মুসলমানকে মাদকাসক্ত বলা হচ্ছে। দাঙ্গার সময় লাঠি ও ছুরিসহ ৬০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে দাঙ্গা শুরুর জন্য দায়ী বলে কথিত ওই মুসলমানকেই প্রথম বিচারের আওতায় আনা হলো। এএফপি।