২৭ মাওবাদী নেতার মাথার দাম তিন কোটি রুপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওবাদীদের রুখতে আবার নড়েচড়ে বসেছে ভারতের ঝাড়খন্ড রাজ্য সরকার। তারা দেশের শীর্ষ ২৭ মাওবাদী নেতাকে ধরিয়ে দিতে নতুন করে পুরস্কার ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের মাওবাদী নেতা গগন্না ওরফে বাসব রাজের মাথার দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ রুপি। এ ছাড়া কাঞ্চনের মাথার দাম ১২ লাখ, অসীম মণ্ডলের মাথার দাম ১০ লাখ, মনোজের মাথার দাম ১০ লাখ এবং রঞ্জিত পালের মাথার দাম সাত লাখ রুপি। সব মিলিয়ে ২৭ মাওবাদী নেতার মাথার দাম নির্ধারণ করা হয়েছে প্রায় তিন কোটি রুপি।২৭ মাওবাদী নেতার মধ্যে আরও রয়েছেন অন্ধ্র প্রদেশের ১১ জন, ঝাড়খন্ডের পাঁচজন, বিহারের পাঁচজন ও তামিলনাড়ুর একজন।