২৭ হাজার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের অনুগত ‘সঙ্গী’ হিসেবে কুকুরের খ্যাতি আছে। প্রাণীটি ২৭ হাজার বছরের বেশি আগে মানুষের পোষ মেনেছে বলে দাবি করছেন সুইডেনের একদল বিজ্ঞানী। এ ব্যাপারে তাঁদের একটি গবেষণা প্রতিবেদন কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মানুষ সম্ভবত ২৭ হাজার থেকে ৪০ হাজার বছর আগে কুকুর পালন শুরু করে। রাশিয়ার সাইবেরিয়ায় পাওয়া ৩৫ হাজার বছরের পুরোনো একটি চোয়ালের টুকরা বিশ্লেষণ করে এ রকমই ইঙ্গিত মিলেছে। সর্বশেষ বরফযুগের পর আজ থেকে প্রায় ১৬ হাজার বছর আগে কুকুরেরা তাদের পূর্বসূরি নেকড়ের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য অর্জন করে।
এএফপি