২৭৫ আসনে জিততে পারে এনডিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাধারণ নির্বাচনে জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ২৭৫টি আসনে জিততে পারে। এর মধ্যে বিজেপি পেতে পারে ২২৬টি আসন।
গতকাল সোমবার প্রকাশিত এনডিটিভি পরিচালিত জরিপের ফলাফলে এ আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে পারে।
জরিপের ফলাফলে আভাস দেওয়া হয়, কংগ্রেসের নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চা (ইউপিএ) পেতে পারে ১১১টি আসন। কংগ্রেস এককভাবে পেতে পারে ৯২টি আসন। পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল কংগ্রেস দল পেতে পারে ৩০টি আসন। বামফ্রন্ট পেতে পারে আটটি ও কংগ্রেস পেতে পারে চারটি আসন। তামিলনাড়ুতে সাবেক অভিনেত্রী জয়ললিতা জয়রামের দল পেতে পারে ২২টি আসন ।
৭ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়। ১২ মে পর্যন্ত নির্বাচন চলবে। নির্বাচন শেষ হওয়ার চার দিনের মধ্যেই ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে উত্তর প্রদেশে এনডিএ পেয়েছিল ৪১টি আসন। মহারাষ্ট্রে ১৭টি, রাজস্থানে ১৭টি, বিহারে ১২টি, অন্ধ্রপ্রদেশে ১২টি এবং মধ্যপ্রদেশে ১০টি আসন। ছয়টি রাজ্যে এনডিএ ১০৯টি আসনে জয়ী হয়। গত পাঁচ বছরে এনডিএ কর্ণাটকে সবচেয়ে কম আসন পেয়েছে। কর্নাটকে এনডিএ পেয়েছে সাতটি আসন। ছত্তিশগড়ে দুটি। পশ্চিমবঙ্গে একটি।