২৭৯ আসনে জয়ী হতে পারে বিজেপি ও মিত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তাদের মিত্ররা ২৭৯টি আসনে জয়ী হতে পারে৷ আর কংগ্রেস ও তার মিত্ররা পেতে পারে ১০৩টি অাসন৷
গতকাল বুধবার রাতে প্রকাশিত এনডিটিভির বুথ-ফেরত জরিপের ফলাফলে এমন আভাস দেওয়া হয়েছে৷ লোকসভায় মোট আসন ৫৪৩টি৷ সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন৷
জরিপের ফলাফলে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের মোট ৮০টি আসনের মধ্যে বিজেপি ও তার মিত্রদের দখলে যেতে পারে দুই-তৃতীয়াংশের বেশি আসন, ৫৬টি৷ আর কংগ্রেস ও তার মিত্ররা জয়ী হতে পারে মাত্র চারটি আসনে৷ এনডিটিভি৷