২৮ পর্যটকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গত রোববার বিকেলে নৌকাডুবিতে অন্তত ২৮ পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ পর্যটক। ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই পর্যটকদের অধিকাংশের বাড়ি তামিলনাড়ু ও মুম্বাই। এই নৌকায় ৫০ জনের বেশি পর্যটক ছিলেন। পর্যটকেরা নৌকায় করে রোজ দ্বীপ থেকে নর্থ বে দ্বীপে যাচ্ছিলেন। রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছে বঙ্গোপসাগরের ভাইপার দ্বীপে একুয়া মেরিন নামের পর্যটকবাহী নৌকাটি রোববার ডুবে যায়। কলকাতা প্রতিনিধি