২৯ বছর স্পিকারের দায়িত্ব পালন শেষে হাসিমের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটানা ২৯ বছর পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের দায়িত্ব পালনের পর গত শনিবার বিদায় নিলেন হাসিম আবদুল হালিম। আজ সোমবার নতুন স্পিকার হিসেবে শপথ নেবেন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। হাসিম আবদুুল হালিম শেষ দিন দায়িত্ব পালনের পর গত শনিবার সাংবাদিকদের বলেন, ‘বয়স হয়ে গেলে মানুষকে অবসর নিতে হয়। আমিও নিলাম। তবে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছি না।’ ১৯৮২ সালের ৬ মে বিধানসভার স্পিকারের দায়িত্ব পান হাসিম। ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রথমবারের মতো সিপিআইএমের প্রার্থী হিসেবে কলকাতার এন্টালি আসনে জয়ী হন।