প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ঘটনায় তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জিনজিয়াং আদালতে ঘটনাটিকে ‘সহিংস সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে ওই ঘটনার জন্য তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন৷ গত অক্টোবরে তিয়েনআনমেন স্কয়ারে একটি গাড়ি পর্যটকদের চাপা দিলে অন্তত পাঁচজন নিহত হন৷ বিবিসি৷