৩০০ রোগী হত্যা করেছেন চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের এক নারী চিকিৎসকের বিরুদ্ধে সাতজন রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) শয্যা ফাঁকা করতে সহযোগীদের নিয়ে এসব রোগীকে হত্যা করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, এভাবে ওই চিকিৎসক ৩০০ জন রোগীকে হত্যা করে থাকতে পারেন।দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউরিটিবা নগরের এভাঞ্জেলিক্যাল হাসপাতালের ওই চিকিৎসকের নাম ভার্জিনিয়া সোরেস ডি সুজা। তিনি ও তাঁর চিকিৎসাসেবা দেওয়া দলের সদস্যরা রোগীর শরীরে পেশি শিথিল করা ওষুধ প্রয়োগ করে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেন। এতে এসব রোগী মারা গেছেন। ওই চিকিৎসকের সহযোগী তিন চিকিৎসক ও তিন সেবিকার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। গত মাসে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে সাতটি হত্যার অভিযোগ আনা হয়।ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান তদন্তকারী কর্মকর্তা মারিও লোবাতো বলেছেন, ‘ভার্জিনিয়া সোরেসের বিরুদ্ধে এর মধ্যে আমরা প্রায় ২০টির মতো অভিযোগ দাঁড় করিয়েছি। আরও ৩০০ মামলা করার চেষ্টা চলছে।’ রয়টার্স।