৩০২ জন রাজবন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার শুক্রবার ৩০২ জন রাজবন্দীকে মুক্তি দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান সরকার দেশটির ওপর আরোপ করা পশ্চিমা অবরোধের দ্রুত অবসান চাইছে। কয়েক দশক ধরে একঘরে হয়ে থাকার দুরবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত সংস্কারের পথ বেছে নিয়েছে তারা। তাদের এ কৌশল কাজেও লাগছে।শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী, ছাত্রনেতা, জাতিগত সংখ্যালঘু নেতাসহ ৬৫১ জনকে ক্ষমা করে মিয়ানমার সরকার। তবে এর মধ্যে কতজন রাজনৈতিক বন্দী ছিলেন, তা উল্লেখ করা হয়নি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কো কো বলেন, একটি রাজনৈতিক দলের ৩০২ জন নেতা-কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তাঁদের কাউকেই রাজনৈতিক কারণে কারাবন্দী করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা সংস্থার দাবির কারণে এই বন্দীদের ক্ষমা করা হয়নি। সরকার সত্যিকার অর্থে ইতিবাচক মানসিকতা থেকে তাঁদের ক্ষমা করার উদ্যোগ নেয়।ধারণা করা হচ্ছে, এই রাজনৈতিক বন্দীরা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা-কর্মী। এএফপি।