পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ৩১ মে ভারত বনেধর ডাক দিয়েছে সে দেশের বিরোধী দলগুলো। বিজেপির নেতৃত্বাধীন এনডিএর আহ্বায়ক শারদ যাদব গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।শারদ যাদব বলেন, শরিকদের সঙ্গে আলোচনা করেই ভারত বনেধর এই ডাক দেওয়া হয়েছে।পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুরা ও হাওড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।পেট্রলের দাম বাড়ানোর কারণে কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন ইউপিএর শরিক দল তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘মানছি না এই মূল্যবৃদ্ধি।’বাম দলগুলোও দেশজুড়ে আন্দোলন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চারটি বাম দল সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্ল্লক ও আরএসপি এই দাম বাড়ানোর প্রতিবাদে দেশের সবখানে আন্দোলন শুরু করার নির্দেশ দিয়েছে। বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, পেট্রলের মূল্যবৃদ্ধি ইউপিএ সরকারের দ্বিতীয় দফা মেয়াদে তিন বছর পূর্তি উৎসবের উপহার!গতকাল বাম দলের নেতৃত্বাধীন এলডিএফ কেরালাজুড়ে হরতাল পালন করেছে। এই রাজ্যে আন্দোলনে বিজেপিও শামিল হয়েছে।পশ্চিমবঙ্গে ২৬ মে বিকেল পাঁচটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত চাকা বনেধর ডাক দিয়েছে ১২টি বামপন্থী যুবসংগঠন।সরকার গত বুধবার এক ধাপে পেট্রলের দাম লিটারে ৭ দশমিক ৫৪ রুপি বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে পেট্রলের দাম এক ধাপে এত বেশি বাড়ানোর ঘটনা ঘটেনি। ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন এবং আন্তর্জাতিক বাজারে পেট্রলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তেল কোম্পানিগুলোর অনুরোধে সরকার এই দাম বাড়ায়।২০১০ সালের জুন থেকে এ পর্যন্ত প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ২৫ রুপিরও বেশি।