প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে পালানোর ৩৩ বছর পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের পুলিশ। অ্যান্থনি র্যাকলি নামের ৬২ বছর বয়সী ওই আসামি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি কারাগার থেকে ১৯৮০ সালে পালিয়ে গিয়েছিলেন। ডাকাতির দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি ছদ্মনাম নিয়ে লায়ন্স ক্লাবের পক্ষে সাংগঠনিক তহবিল সংগ্রহের কাজে নিযুক্ত হন। সম্প্রতি তিনি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে বলেন, একজন ব্যবসায়িক অংশীদারকে অর্থ দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। ওই ব্যক্তি তাঁর ফেরারি পরিচয় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। রয়টার্স।