৩৪ জন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে দক্ষতা পরীক্ষায় প্রতারণার অভিযোগে বিমানবাহিনীর ৩৪ জন কর্মকর্তাকে গত বুধবার বরখাস্ত করা হয়েছে। এসব কর্মকর্তা পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায়িত্বে ছিলেন। মার্কিন বিমান বাহিনীবিষয়ক মন্ত্রী ডেবোরাহ লি জেমস সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, মনটানার ম্যাল্মস্ট্রোম বিমানঘাঁটিতে দক্ষতা পরীক্ষায় ওই কর্মকর্তারা প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। অন্যরা ঘটনাটি জেনেও ব্যবস্থা নেননি। এএফপি।