৩৫ বিশ্বনেতার ফোনে এনএসএ আড়ি পেতেছিল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) অন্তত ৩৫ জন বিশ্বনেতার ফোনে আড়ি পেতেছিল। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির ভিত্তিতে গতকাল শুক্রবার গার্ডিয়ান পত্রিকা এ খবর দিয়েছে।
ওই নথিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি সংস্থার একজন কর্মকর্তা ফোনে আড়িপাতার জন্য ২০০ জন বিশিষ্ট ব্যক্তির নামের তালিকা এনএসএকে সরবরাহ করেন। এর মধ্যে ওই ৩৫ জন বিশ্বনেতার নামও ছিল। এ আড়িপাতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নিয়মিতই এ কাজ করত এনএসএ। গার্ডিয়ান।