প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ শরণার্থী সংস্থা গতকাল মঙ্গলবার জানিয়েছে, বিশ্বের প্রায় ৩৫ লাখ শরণার্থী শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এ সংখ্যা বিশ্বের মোট শরণার্থী শিশুর অর্ধেকের বেশি। ফলে তারা শরণার্থী শিশুদের জন্য বড় ধরনের অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে।
সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ৫ থেকে ১৭ বছর বয়সী বিশ্বের মোট ৬৪ লাখ শরণার্থী শিশুর মধ্যে প্রায় ৩৫ লাখ শিশু গত বছর এক দিনও স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। তবে এর আগের বছরের তুলনায় এ ক্ষেত্রে সামান্য অগ্রগতি হয়েছে। কেননা, ওই বছর স্কুলে যেতে না পারা শরণার্থী শিশুর সংখ্যা ছিল প্রায় ৩৭ লাখ।
ওই প্রতিবেদনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপো গ্রান্ডি বলেন, শরণার্থী থাকা দেশগুলোর টেকসই উন্নয়ন ও শান্তির জন্য এসব শরণার্থী শিশুর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।