৩৭ বছর অচেতন অরুণার যন্ত্রণাহীন মৃত্যুর আবেদন খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে একজন নারীর যন্ত্রণাহীন মৃত্যুর জন্য করা আবেদন সে দেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। ওই নারীর নাম অরুণা শ্যানবাগ। ১৯৭৩ সালের পর থেকে প্রায় ৩৭ বছর তিনি হাসপাতালের শয্যায় অচেতন অবস্থায় রয়েছেন।বিচারপতি মারকান্দে কাতজু ও বিচারপতি জ্ঞানসুধা মিশ্রার সমন্বিত বেঞ্চ গতকাল সোমবার ওই রায় দেন। পিনকি বিরানি নামে একজন সাংবাদিক অরুণার যন্ত্রণাহীন মৃত্যুর জন্য আবেদন করেন। তিনি অরুণাকে নিয়ে একটি বইও লিখেছেন।আদালত জানান, চিকিৎসার তথ্য-প্রমাণ অনুসারে অরুণার বেঁচে থাকা উচিত। তবে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা আবেদন করলে যন্ত্রণাহীন মৃত্যু অনুমোদন করা হয়।১৯৭৩ সালে অরুণা পাশবিক ধর্ষণের শিকার হন। বিবিসি।