৩৯ জন পাকিস্তানি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সরকার গতকাল সোমবার দুই নারীসহ ৩৯ জন পাকিস্তানি কারাবন্দীকে মুক্তি দিয়েছে। এর কয়েক দিন আগে পাকিস্তান এক ভারতীয় কারাবন্দীকে মুক্তি দেয়।ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তা লখবীর সিং জানান, মুক্তি পাওয়া ব্যক্তিরা ভারতের পৃথক আটটি কারাগারে বন্দী ছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় কিংবা অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল।গত সপ্তাহে দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর গোপাল দাস নামে এক ভারতীয় বন্দীকে মুক্তি দেয় পাকিস্তান। এএফপি।