৪ আসনে তৃণমূল, একটিতে বামফ্রন্ট জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজ্যসভার পশ্চিমবঙ্গের পাঁচটি শূন্য আসনের নির্বাচনে আজ শুক্রবার ভোট নেওয়া হয়েছে। এতে চারটি আসনে তৃণমূল কংগ্রেস ও একটিতে বামফ্রন্ট জিতেছে।
নির্বাচনে ভোট দেন পশ্চিমবঙ্গ বিধানসভার (বিধায়ক) সদস্যরা। এই পাঁচ আসনের মধ্যে চারটিতে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী যথাক্রমে অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রকর যোগেন চৌধুরী, কেডি সিং ও সাংবাদিক আহমেদ হাসান। আর অন্যটিতে বিজয়ী হন সিপিএমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের চতুর্থ প্রার্থী জয়ী হন কংগ্রেসের দুই, আরএসপির দুই ও ফরোয়ার্ড ব্লকের এক বিধায়কের ভোট পেয়ে।