৪ নভেম্বর নেপালে সার্ক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম সম্মেলন আগামী ১৪ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হতে পারে। নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল গতকাল সোমবার বলেন, ‘সরকার এবারের সম্মেলনের জন্য ওই তারিখ নির্ধারণ করেছে। তবে তা এখনো সার্কের সদস্যরা অনুমোদন করেনি।’ গত ২০ ফেব্রুয়ারি মালদ্বীপে সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে নেপাল কাঠমান্ডুতে সার্ক সম্মেলন আয়োজনের প্রস্তাব করে। প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই সার্কের সেক্রেটারিয়েটে পাঠানো হবে বলে জানান রিজাল। আইএএনএস।