৪ ফিলিস্তিনি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ড চালায়। ইসরায়েল দাবি করেছে, হামাস সদস্যদের ধরতে তারা ওই অভিযান চালায়। পরে হামাস সদস্যরা তিনজনের মরদেহ নিয়ে জেনিন শহরে বিক্ষোভ করে। এ সময় তারা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্নোগান দেয়। যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি আলোচনার দালাল বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। রয়টার্স।