প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যে চলতি বছর চোরাশিকারিদের হাতে অন্তত ৪০টি গন্ডারের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ বছরে চোরাশিকারিদের হাতে আসামে ১৫৬টি গন্ডারের মৃত্যু হয়েছে। আসামের বন ও পরিবেশমন্ত্রী রাকিবুল হোসেন গত শুক্রবার এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, চোরাশিকারিদের হাতে পাইকারি হারে গন্ডার নিধন হলেও আসামে গন্ডারের বংশবৃদ্ধি অব্যাহত আছে। ১৯৯৯ সালে রাজ্যটিতে গন্ডারের সংখ্যা ছিল এক হাজার ৭৬২টি। এ বছর চলতি মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৪টি। কলকাতা প্রতিনিধি।