৪০০ ড্রোন ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের পর বিভিন্ন দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্তত ৪০০টি চালকবিহীন সামরিক বিমান (ড্রোন) বিধ্বস্ত হয়েছে৷ এতে ড্রোনের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ওয়াশিংটন পোস্ট জানায়, কারিগরি ত্রুটি, মানুষের ভুল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এসব ড্রোন দুর্ঘটনার কবলে পড়ে৷ এসব ড্রোন বাড়িঘর, খামার, বিমানবন্দরের রানওয়ে, মহাসড়কে পড়ে বিধ্বস্ত হয়৷ একটি পরিবহন ড্রোন উড়ন্ত অবস্থায়ই ধ্বংস হয়েছিল৷ ২০০১ সালের ১১সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের শেষ পর্যন্ত মোট ৪১৮টি ড্রোন ধ্বংস হওয়ার খবর পাওয়া যায়৷ এর মধ্যে আফগানিস্তানে ৬৭, ইরাকে ৪১ এবং ৪৭টি যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হয়৷ এএফপি৷