৪১ বছর পর স্বদেশে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ৪১ বছর পর মাতৃভূমিতে ফিরতে সক্ষম হয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক জিয়ন উক-পিয়ো (৬৮)। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, অপহূত হওয়ার পর এত দিন উত্তর কোরিয়ায় ছিলেন পিয়ো।
দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯৭২ সালে পীতসাগরে দুটি মাছ ধরার নৌকা থেকে পিয়োসহ ২৫ জন দক্ষিণ কোরীয়কে অপহরণ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে উত্তর কোরিয়া থেকে বেরিয়ে তৃতীয় একটি দেশে যেতে সক্ষম হন পিয়ো। চলতি মাসে তিনি দেশে প্রবেশ করেন। বিবিসি।