৪৮ ঘণ্টা পর শিশু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পর গতকাল আরসিস শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই সপ্তাহ বয়সী একটি মেয়েশিশুকে।উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপ সরিয়ে শিশুটিকে দেখতে পান, তখন সে ছিল মায়ের বুকে। উদ্ধার করে আনার পর সেখানে উপস্থিত লোকজন আনন্দে হর্ষধ্বনি দিয়েওঠে। আজরা নামের শিশুটিকে দেখার জন্য ভিড় জমে যায়।উদ্ধারকারীরা আজরার মা ও দাদীকেও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছে। তবে শিশুটির বাবা নিখোঁজ রয়েছেন।