৪৯ দিনে আম আদমির যত অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা ঝড়ের মতো এসে আকস্মিক ক্ষমতার মসনদ থেকে সরে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জনলোকপাল বিল দিল্লির বিধানসভায় উত্থাপিত না হওয়ায় ৪৯ দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। তবে এই সময়ে কেজরিওয়াল ও তাঁর দল উল্লেখযোগ্য কিছু কাজ করেছে। নথি ঘেঁটে তা-ই জানিয়েছে ইন্দো-এশীয় নিউজ সার্ভিস (আইএএনএস)।

১ . মিটার-সংযোগ থাকা বাড়িপ্রতি দৈনিক ৬৬৭ লিটার পানি বিনা মূল্যে সরবরাহ
২. ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার হয়, এমন বাড়ির বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ভর্তুকি
৩. দাপ্তরিক কাজে ব্যবহূত গাড়িগুলোকে লাল কিংবা নীল বাতিমুক্ত করা। এর মধ্য দিয়ে ভিআইপি সংস্কৃতির অবসান
৪. অবকাঠামো দুর্বলতায় থাকা সব সরকারি স্কুলপ্রতি এক লাখ রুপি দেওয়া, যাতে করে এগুলোকে জরুরি ভিত্তিতে সংস্কার করা যায়।
৫. বিদ্যুতের দাম বাড়ানোর বিরুদ্ধে এএপির প্রচারণায় অংশ নেওয়া অথচ সঠিক সময়ে বিদ্যুৎ বিল দিতে ব্যর্থ ২৪ হাজার গ্রাহকের ৫০ শতাংশ বিল মওকুফ
৬. দুর্নীতিবিরোধী ও প্রাক-প্রাথমিক ভর্তি সহায়তা হেলপলাইন চালু
৭. নতুন পাঁচ হাজার ৫০০ অটোরিকশার অনুমোদন
৮. ২০১০ সালে কমনওয়েলথ গেমস প্রস্তুতিতে অনিয়মের অভিযোগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত, প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো ও বিদ্যুৎ বিল বাড়ানোর কারসাজির অভিযোগে জ্বালানিমন্ত্রী বীরাপ্পা মইলি, সাবেক জ্বালানিমন্ত্রী মুরালি দেওরা এবং রিলায়েন্স শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দাখিল।
৯. দিল্লির তিনটি বেসরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানির হিসাব বিবরণী দাখিলের নির্দেশ