৫ হাজার মাইল ভেসে জেটি যুক্তরাষ্ট্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের সুনামিতে সাগরে ভেসে যাওয়া জাপানি একটি ফেরিঘাটের জেটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্য অরেগনের তীরে ভিড়েছে। প্রশান্ত মহাসাগরের পাঁচ হাজার মাইল পাড়ি দিয়েছে এটি।কংক্রিট, ধাতু আর টায়ারের মতো উপকরণ দিয়ে তৈরি ১৬৫ টন ওজনের জেটিটি কয়েক দিন আগে অরেগনের পোর্টল্যান্ড উপকূলে এসে ভেড়ে। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, প্রায় ৬০ ফুট দীর্ঘ এ জেটি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে না। এটি জাপানের মিসাওয়া থেকে এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। জাপানে আঘাত হানা ভয়ংকর ওই সুনামির তোড়ে বিস্তীর্ণ সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের উপকূলে অনেক জিনিস জড়ো হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক মাসের মধ্যে সুনামিতে ভেসে যাওয়া আরও জিনিসপত্র এই উপকূলে এসে ভিড়বে। অরেগন রাজ্যের কর্মকর্তারা আশঙ্কা করছেন, জেটির মতো বিশালাকৃতির পরিত্যক্ত জিনিস সমুদ্রে ভেসে বেড়ালে তা জাহাজ চলাচলের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। বিবিসি।