৫০ কোটি ইয়াহু অ্যাকাউন্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে হ্যাকাররা ইয়াহুর ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি করেছে। এ সব তথ্যের মধ্যে ছিল ব্যক্তিকে চিহ্নিত করা যায় এমন তথ্য। তবে এতে ক্রেডিট কার্ডের কোনো তথ্য ছিল না। ইয়াহু বলছে, কোন রাষ্ট্রের মদদে এ কাজ হয়েছে বলে তাদের ধারণা। গত আগস্টে ইয়াহুর বিরুদ্ধে একটি সম্ভাব্য বড় হ্যাকিং হামলার খবর প্রকাশ পায়। তখন ‘পিস’ নামে পরিচিত এক হ্যাকার দৃশ্যত ইয়াহুর ২০ কোটি অ্যাকাউন্টের তথ্য বিক্রি করার চেষ্টা করেছিল।