৫০ বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান চার্লস টেইলরকে যুদ্ধাপরাধের দায়ে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে স্থাপিত বিশেষ আদালত (এসসিএসএল) এ রায় দেন।গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের বিচার প্রতিমন্ত্রী জেরেমি রাইট এক লিখিত বিবৃতিতে পার্লামেন্টে বলেন, এসসিএসএলের প্রেসিডেন্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে টেইলরকে যুক্তরাজ্যের একটি কারাগারে স্থানান্তর করা হবে। সেখানেই তাঁকে সাজা ভোগ করতে হবে। এএফপি।