৫০ বছরের পুরোনো অন্তর্বাস পরছি: শিলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bo-xilai - reuters
bo-xilai - reuters

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) থেকে পদচ্যুত একসময়ের প্রভাবশালী রাজনীতিক বো শিলাইয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার আজ সোমবার শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মামলার রায় পরে ঘোষণা করবেন আদালত।
নিজে ও পরিবারের বিলাসী জীবনযাপনের অভিযোগ অস্বীকার করে শিলাই আদালতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পোশাক-আশাকে আগ্রহী নই। ১৯৬০ সালে আমার মা আমার জন্য যে অন্তর্বাস কিনেছিলেন, সেটিই পরে আছি।’
শিলাই ও তাঁর পরিবারের বিলাসী জীবনের প্রমাণপত্র আদালতে তুলে ধরেন সরকারি আইনজীবীরা। এ সময় সাদামাটা জীবনযাপনের দাবি করেন শিলাই।
আদালতে আইনজীবীরা বলেন, শিলাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর। কিন্তু এর জন্য অনুতপ্ত নন তিনি। তাই তাঁকে কোনো করুণা দেখানো উচিত হবে না। সর্বোচ্চ শাস্তিই তাঁকে দেওয়া উচিত।
দক্ষিণ চীনের চংকিং শহর শাখা সিপিসির সাবেক প্রধান শিলাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ৪৪ লাখ ১০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ নেওয়াসহ অন্যান্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

যুক্তরাজ্যের ব্যবসায়ী নিল হেউড হত্যার চাঞ্চল্যকর মামলার ব্যাপারে বো শিলাই ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।ওই ঘটনায় সিপিসির নেতৃত্ব ব্যাপক সমালোচনার মুখে পড়ে।চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) থেকে তাঁকে পদচ্যুত করা হয়।২২ আগস্ট শিলাইয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হয়।