প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রকাশনা প্রতিষ্ঠান পিয়ারসন ইকোনমিস্ট গ্রুপে তাদের ৫০ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে। বিখ্যাত দ্য ইকোনমিস্ট সাময়িকীর মালিক এই ইকোনমিস্ট গ্রুপ। গতকাল বুধবার এক বিবৃতিতে পিয়ারসনের পক্ষ থেকে বলা হয়, এই ৫০ শতাংশ শেয়ারের মূল্য দাঁড়াবে ৪৬ কোটি ৯০ লাখ ডলার। পিয়ারসনের ছেড়ে দেওয়া শেয়ার ইকোনমিস্ট গ্রুপ ও ইতালির বিনিয়োগ ফার্ম এক্সোর কিনে নিচ্ছে। এক্সোরের নিয়ন্ত্রণ ইতালির ব্যবসায়ী পরিবার আগনেলির হাতে। পিয়ারসন দ্য ইকোনমিস্টকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সাপ্তাহিক সাময়িকী বলে বর্ণনা করেছে, যার প্রচারসংখ্যা প্রায় ১৬ লাখ। এএফপি।