৫০ হাজার কোটি রুপির মালিক স্কুলশিক্ষক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি পশ্চিমবঙ্গের একজন স্কুলশিক্ষক। মাসিক বেতন প্রায় ৩৫ হাজার রুপি (৭০০ মার্কিন ডলার)। প্রতি মাসে তিনি এক হাজার রুপি করে ব্যাংকে জমা রাখতেন। হঠাৎ এটিএম মেশিন চেক করে সেদিন দেখলেন, তিনি হাজার হাজার কোটি রুপির মালিক।পশ্চিমবঙ্গের দক্ষিণদিনাজপুর জেলার বালুরঘাট এলাকার ওই শিক্ষকের নাম পারিজাত সাহা। তিনি কোনো গুপ্তধনের খোঁজ পাননি, লটারিও জেতেননি। কিন্তু তাঁর ব্যাংক হিসাবে জমা হয়েছে ৪৯ হাজার ৫৭০ কোটি রুপি। ব্যাংকের বালুরঘাট শাখার ব্যবস্থাপক এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, টাকাগুলো পারিজাতের নামে ছাড় করা হয়নি বলে তা তোলাও সম্ভব হতো না। বিবিসি।