৫১টি গাভি হত্যা করে যুক্তরাষ্ট্রে খামার মালিকের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক প্রতিনিধিনিজ খামারের ৫১টি দুগ্ধজাত গাভি হত্যা করে আত্মহত্যা করেছেন ডিন পিয়ারসন (৫৯) নামের এক মার্কিন। নিউইয়র্ক নগর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের প্রান্তিক জনপদ কেপেকে এ ঘটনা ঘটেছে। গত শুক্রবার খামারমালিক ডিন পিয়ারসন একে একে গুলি করে হত্যা করেন পোষা গাভিগুলো। বেশি দুধ দেওয়া গাভি বাছাই করে হত্যা করার পর নিজের মাথায় গুলি চালান তিনি। তাঁর আক্রোশ থেকে রক্ষা পেয়েছে খামারের ষাঁড় ও কম দুধ দেওয়া গাভিগুলো।পিয়ারসনের এ আচরণের কোনো কূলকিনারা করতে ব্যর্থ হচ্ছে তাঁর পরিবার ও পুলিশ। আত্মহননের আগে রেখে যাওয়া চিরকুটে শুধু লেখা ছিল ‘পুলিশে খবর দাও’। ডিন পিয়ারসনকে একজন কর্মঠ খামারি হিসেবেই সবাই জানত। যুক্তরাষ্ট্রের মন্দা অর্থনীতির হতাশা থেকে ঘটনাটি ঘটিয়েছেন কি না, তা নিয়ে বিতর্ক চলছে।