৫৫ পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশের সাবেক ও বর্তমান ৫৫ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। আগামী ১০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী বলে পরিচিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয় বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়, চাকরিরত ও সাবেক ৪০ কর্মকর্তাকে ইস্তাম্বুল থেকে এবং বাকি ১৫ জনকে তুরস্কের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের গ্রেপ্তার করতে গতকাল সকালে প্রায় ২০০ স্থানে অভিযান চালায় ইস্তাম্বুলের পুলিশ। গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের মধ্যে ইস্তাম্বুল পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সাবেক প্রধানও রয়েছেন। টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তাদের হাতকড়া পরিয়ে নেওয়া হচ্ছে।
এএফপি