৬০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় সন্দেহভাজন ৬০ জঙ্গি নিহত হয়েছে৷ গতকাল বুধাবার সকালের দিকে চালানো ওই হামলায় আরও অন্তত ৮০ জন আহত হয়৷ আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক৷ সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় বিশেষ কয়েকটি স্থানে এই হামলা চালানো হয়৷ হামলার লক্ষ্যবস্তু ছিল জঙ্গিদের ঘাঁটি বলে পরিচিত মোসাকি, জারা মেলা ও ইসোর্টি এলাকা৷ সেনাবাহিনী বলছে, ওই হামলায় ৩২ জঙ্গির নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হয়েছে৷ ডন৷