প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি সংগঠনে যোগ দিতে সিরিয়া যাওয়ার পথে যুক্তরাজ্যের প্রায় ৬০০ নাগরিককে তুরস্কে আটকে দেওয়া হয়েছে। তুরস্ক সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের উদ্ধৃতি দিয়েগার্ডিয়ান ও টেলিগ্রাফ পত্রিকা গতকাল শনিবার এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, ২০১২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ ব্রিটিশ সিরিয়ায় গেছে এবং তাদের অর্ধেকই এখনো দেশটিতে অবস্থান করছে। পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড বলেন, তুরস্কে আটকে দেওয়া যুক্তরাজ্যের ওই নাগরিকেরা গত আট মাসে সেখানে যায়।
এএফপি