প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিশাসিত গুজরাট রাজ্যে গত ১০ বছরে কৃষিসংকট, ঋণের বোঝা এবং ঋণের অর্থ পরিশোধ করতে না পেরে ৬১৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। গুজরাট রাজ্যে টানা ১৩ বছর মুখ্যমন্ত্রী থেকে এবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। শুক্রবার গুজরাট বিধানসভায় কৃষিসংক্রান্ত আলোচনায় কংগ্রেস বিধায়ক বাঘবজি প্যাটেল এই তথ্য তুলে ধরেন। এই তথ্য পেশ করে কংগ্রেস বিধায়ক রাজ্যের কৃষিমন্ত্রী বাবু বোখারিয়াকে বলেন, ‘এটাই আপনাদের গুজরাটি মডেল? এই মডেল কি আপনারা অন্য রাজ্যে প্রয়োগ করতে চান?’
কলকাতা প্রতিনিধি