৬২ বছর বয়সে যমজ সন্তানের মা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬২ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন বুলগেরিয়ার মনোরোগ চিকিৎসক ক্রাসিমিরা দিমিত্রোভা। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় নয়, ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে মা হয়েছেন তিনি। এত বেশি বয়সে সন্তান জন্মদানের ঘটনা দেশটিতে এটাই প্রথম। গতকাল বুধবার একটি দৈনিকে এ খবর প্রকাশিত হয়েছে।বুলগেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রুসির বাসিন্দা ক্রাসিমিরার গত ৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি কন্যাসন্তানের জন্ম হয়। জন্মের সময় এদের প্রত্যেকের ওজন ছিল এক কেজিরও কম। ক্রাসিমিরা জানান, ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে তিনি তিনটি সন্তান ধারণ করতে চেয়েছিলেন। কিন্তু পরে চিকিৎসকেরা একটি ভ্রূণ অপসারণের সিদ্ধান্ত নেন। এএফপি।