৬৫ বছর রাজ্য সম্পাদক থেকে রেকর্ড বইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটানা ৬৫ বছরের বেশি সময় ধরে রাজনৈতিক দল সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক পদে থেকে বিরল নজির গড়েছেন অশোক ঘোষ। তাঁর এ রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অব রেকর্ডস।
অশোক ঘোষ রাজ্য শাখার সম্পাদক পদে আসীন হন ১৯৪৮ সালে। সেই থেকে এখনো তিনি এ পদে বহাল আছেন। ভারতে কোনো রাজ্যে কোনো নেতার আজ পর্যন্ত এ রকম দীর্ঘদিন দলীয় শীর্ষ পদে বহাল থাকার নজির নেই। অশোক ঘোষের জন্ম ১৯২৩ সালের জুলাই মাসে। গত শনিবার লিমকা বুক অব রেকর্ডসের পক্ষ থেকে ফরোয়ার্ড ব্লক রাজ্য দপ্তরে পৌঁছানো হয় অশোক ঘোষের প্রশংসাপত্র। অশোক বলেন, এ বছর লোকসভা নির্বাচনের পরেই তিনি ছেড়ে দেবেন পদ।