৬৫ বন্দী ফের আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কান্দাহারের একটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫০০ বন্দীর মধ্যে ৬৫ জনকে ফের আটক করা হয়েছে। আফগানিস্তানের কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ কথা জানায়। গত রোববার রাতভর একটি সুড়ঙ্গপথের মাধ্যমে প্রায় ৫০০ বন্দী পালানোর পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।কান্দাহারের প্রাদেশিক কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, বন্দী পালানোর ঘটনার ঠিক পরপরই আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী ও আইএসএএফের যৌথ একটি দল ব্যাপক অভিযান চালায়। এ অভিযানে যৌথ বাহিনী কান্দাহার কারাগার থেকে পলাতক ৬৫ জনকে গ্রেপ্তার করে। জনগণ এ অভিযানকে সফল করতে সমর্থন দেয়। এএফপি।