৬৯ দিনের ঘটনাক্রম
চিলির ৩৩ জন খনিশ্রমিককে দুর্ঘটনার ৬৯ দিন পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খনি দুর্ঘটনা থেকে উদ্ধার-তৎপরতার উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হলো:৫ আগস্ট: রাজধানী সান্তিয়াগোর ৮০০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান হোসে সোনা ও তামার খনিতে দুর্ঘটনার কারণে একটি সুড়ঙ্গ পথ বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়েন ৩৩ জন শ্রমিক।৬ আগস্ট: চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা জানান, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তাঁর সরকার সম্ভাব্য সবকিছু করবে।৭ আগস্ট: সরু সুড়ঙ্গ পথ খনন করে শ্রমিকদের সরাসরি তুলে আনার উদ্যোগ।২২ আগস্ট: সুড়ঙ্গ বিশেষজ্ঞরা জানান, তাঁরা আটকে পড়া শ্রমিকদের কাছ থেকে বার্তা পেয়েছেন যে তাঁরা সবাই ভালো আছেন। এ সময় খনিতে আটকে থাকা শ্রমিকদের প্রথম ভিডিও ফুটেজ দেখানো হয়।২৩ আগস্ট: শ্রমিকেরা তাঁদের দ্রুত উদ্ধারের আবেদন জানান। এ দিন পাইপলাইনের মাধ্যমে তাঁদের কাছে প্রথমবারের মতো খাবার ও প্রয়োজনীয় জিনিস পাঠানো শুরু হয়।২৫ আগস্ট: চিলির কর্মকর্তারা জানান, শ্রমিকদের উদ্ধারে কয়েক মাস লেগে যেতে পারে। এ সময় শ্রমিকেরা প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে চিরকুট আদান-প্রদান করেন।২৯ আগস্ট: শ্রমিকেরা খনির ঠান্ডা অংশ থেকে অপেক্ষাকৃত উষ্ণ জায়গায় সরে যান। এ দিন তাঁরা রেডিও টেলিফোনের মাধ্যমে প্রথম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।৩০ আগস্ট: সুড়ঙ্গ খননের কাজ শুরু।৪ সেপ্টেম্বর: পরিবারের সদস্যদের সঙ্গে শ্রমিকদের প্রথম ভিডিও কনফারেন্স।১৮ সেপ্টেম্বর: আরেকটি সুড়ঙ্গ খননের কাজ শুরু। এটি আগেরটির চেয়ে প্রশস্ত।১৯ সেপ্টেম্বর: তৃতীয় সুড়ঙ্গপথ খনন শুরু।৯ অক্টোবর: শ্রমিকেরা যেখানে আটকে আছেন, সে জায়গা বরাবর পৌঁছে যায় উদ্ধারকারী বিশেষ খাঁচা—ফিনিক্স।১৩ অক্টোবর: দুর্ঘটনার ৬৯ দিন পর মাটির গভীর থেকে শ্রমিকদের বের করে আনা শুরু। প্রথম শ্রমিক হিসেবে দীর্ঘ দুই মাসের বেশি সময় পর পৃথিবীর আলো-বাতাসের মুখ দেখেন ফ্লোরেনসিও অ্যাভালোস।১৪ অক্টোবর: উদ্ধারকাজ শেষ। চিলিজুড়ে আনন্দের বন্যা। এএফপি।