৭ দিন
১ মে
n পাকিস্তানের কারাগারে ভারতের নাগরিক সর্বজিৎ সিংয়ের মৃত্যু। দুই দেশের মধ্যে উত্তেজনা।
২ মে
n সিরিয়ার অভ্যন্তরে কথিত অস্ত্রবোঝাই জাহাজ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের আকাশেও তিন দফায় অনুপ্রবেশ করে ইসরায়েলি বিমান।
n সোমালিয়ায় সাম্প্রতিক দুর্ভিক্ষে প্রায় দুই লাখ ৫৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘের প্রতিবেদনে তথ্য প্রকাশ।

৩ মে
n পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার প্রধান কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলীকে ইসলামাবাদে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা।
n ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ফিলিস্তিন সংস্করণে ‘ফিলিস্তিন ভূখণ্ডের বদলে কেবল ‘ফিলিস্তিন’ লেখা শুরু। এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আন্দোলনকে এগিয়ে নেবে বলে অনেকের প্রত্যাশা
৪ মে
n ভাগনের ঘুষ কেলেঙ্কারির জের ধরে ভারতের রেলমন্ত্রী পবন কুমার বানসাল পদত্যাগ করছেন বলে খবর বের হয়।
৫ মে
n সৌদি আরব সরকার বেসরকারি বিদ্যালয়গুলোতে মেয়েদের খেলাধুলা করার অনুমতি দেয়।
৬ মে
n ভারত ও পাকিস্তান হিমালয় এলাকার বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া শুরু করে।
n লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি আমলের কর্মকর্তাদের সরকারি পদে থাকা নিষিদ্ধ করে নতুন একটি আইন পাস হয়।
৭ মে
n মিসরের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়। নতুন নয়জনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।