প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহাবোধি মন্দির স্বর্ণখচিত করা হবে। এতে প্রায় ৩০০ কেজি (সাড়ে সাত মণ) সোনা লাগবে। আর এই সোনা দান করছেন থাইল্যান্ডের রাজা ও অন্য ভক্তরা। কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানান, সোমবার একটি বিশেষ উড়োজাহাজে করে এই বিপুল পরিমাণ সোনা ব্যাংকক থেকে ভারতে পৌঁছেছে। এই সোনার বর্তমান বাজারমূল্য এক কোটি ৪৫ লাখ ডলার। প্রায় দেড় হাজার বছরের পুরোনো মন্দিরটি ইউনেসকো-স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। এএফপি।