৭৫০ রুপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে সবচেয়ে গরিব প্রার্থী হলেন কেরালা রাজ্যের কোট্টায়ামের প্রার্থী রাজু। তিনি বামপন্থী দল এসইউসিআইয়ের (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া) সদস্য। লড়ছেন কেরালা রাজ্যের কোট্টায়াম আসন থেকে। রাজু তাঁর মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যয়নের মাধ্যমে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেন, তাঁর হাতে নগদ অর্থ রয়েছে মাত্র ৫০০ রুপি। আর স্থানীয় একটি সমবায় ব্যাংকে রয়েছে ২৫০ রুপি। তাঁর বা তাঁর স্ত্রীর কোনো স্থাবর সম্পত্তি বা সোনার গয়না ও বাড়িঘর নেই। ওই আসনের নির্বাচন আগামী ১০ এপ্রিল। কলকাতা প্রতিনিধি