৭৭ বছর পর বিবাহবিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য জীবনের ৭৭টি বছর কেটে গেল। নিজেদের বয়সও শতবর্ষ ছুঁইছুঁই। জীবনের এই সায়াহ্নে এসে তাঁদের মনে হলো, আর নয়। অন্তত মনের গভীরে অন্য কারও জন্য ভালোবাসা নিয়ে আরেকজনের সঙ্গে সংসার করা যায় না। তাই অনেক ভেবেচিন্তে দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন ইতালীয় এই দম্পতি। এর মধ্য দিয়ে তাঁরাই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি, যাঁরা বিবাহবিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন। তাঁরা হলেন আন্তোনিও সি (৯৯) ও রোসা সি (৯৬)।১৯৩৪ সালে বিয়ে হয় সি দম্পতির বিয়ের আগে রোসার সঙ্গে আরেক ব্যক্তির প্রেম ছিল। বিয়ের পরও সেই প্রেমিকের সঙ্গে ছিল তাঁর গোপন যোগাযোগ। প্রায়ই হতো চিঠি দেওয়া-নেওয়া। কিন্তু সত্য কোনো দিন চাপা থাকে না। বহু যত্নে সিন্দুকে লুকিয়ে রাখার রোসার প্রেমিকের সেই চিঠিগুলোই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।গেল বড়দিনের আগে চিঠিগুলো আবিষ্কার করেন আন্তোনিও। চিঠি পড়ে প্রিয় স্ত্রীর গোপন সম্পর্কের কথা জেনে তিনি এতটাই ভেঙে পড়েন যে নিজেকে আর এই বৃদ্ধ বয়সেও নিয়ন্ত্রণ করতে পারেননি। রাগে, ক্ষোভে বাড়িই ছেড়ে যান। কিন্তু আবার ফিরেও আসেন। স্ত্রীকে জানিয়ে দেন ‘আর নয়, অন্তত মনের কোণে আরেকজনকে রেখে তুমি আমার সঙ্গে সংসার করতে পারো না।’ সিদ্ধান্ত নেন বিবাহবিচ্ছেদের। রোসাও তাতে সায় দেন। আন্তেনিও ও রোসার দীর্ঘ সংসার জীবনে পাঁচ সন্তান, এক ডজন নাতি-নাতনি ও নাতির ঘরে একটি সন্তান রয়েছে। দ্য টেলিগ্রাফ।