৭৮ বছর পর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মার্ক টালি ৭৮ বছর পর নিজের জন্মসনদ হাতে পেলেন। গতকাল মঙ্গলবার কলকাতা পৌর করপোরেশনের মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে এই সনদ দেন।
কলকাতার টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকায় মার্ক টালি জন্মেছিলেন ১৯৩৫ সালের ২৪ অক্টোবর। দীর্ঘদিন ভারতে পেশাগত দায়িত্ব পালন করেছেন টালি। এত দিন তাঁর জন্মের নথি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি পৌর করপোরেশনের আর্কাইভ থেকে খুঁজে পাওয়া যায় তা।
মার্ক টালি ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি ভারত সংবাদদাতা হিসেবে দিল্লিতে আসেন। বিবিসির ৩০ বছরের চাকরিজীবনে তিনি ২০ বছর ছিলেন দিল্লি ব্যুরোপ্রধান। ১৯৯৪ সালে বিবিসি ত্যাগ করার পর থেকে মার্ক টালি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন।