৭৯ জন বিদেশিকে আটক করেছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনিদের পক্ষে পূর্বপরিকল্পিত একটি প্রচারণায় অংশ নিতে আসা প্রায় ৮০ জন বিদেশি নাগরিককে আটক করেছে ইসরায়েল। আটক এসব ব্যক্তির অনেককে এরই মধ্যে সে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। ৫৮ জন এখনো ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন। গতকাল সোমবার কর্মকর্তারা এসব তথ্য জানান। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাবিন হাদ্দাদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, তেল আবিবের কাছে বেন গিউরিয়ন বিমানবন্দর থেকে রোববার মধ্যরাতে ৭৯ জন বিদেশিকে আটক করে পুলিশ। সোমবার সকালের মধ্যেই ২১ জনকে তাঁরা যেখান থেকে এসেছিলেন, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। বাকি ৫৮ জন স্বেচ্ছায় ফেরত যেতে রাজি না হওয়ায় তাঁদের দুজনকে বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। অন্য ৫৬ জনকে একটি শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ‘ফ্লাইটিলা’ নামে সুপরিচিত ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জ্ঞাপক কর্মসূচি ‘ওয়েলকাম টু প্যালেস্টাইন’-এ অংশ নিতে বিদেশিদের আগমন ঠেকাতে গত শনিবার থেকেই বিমানবন্দরটিতে শত শত ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়। এএফপি।