৭৯-তে পা দিলেন জাপানের সম্রাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের সম্রাট আকিহিতো গতকাল রোববার ৭৯ বছরে পা দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে তাঁর হূদ্যন্ত্রে বাইপাস সার্জারি হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।নম্রভাষী সম্রাট তাঁর জন্মদিন উপলক্ষে প্রাসাদের কাচেঢাকা বারান্দা থেকে ইস্ট গার্ডেনে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুলসংখ্যক লোক সম্রাটের বক্তব্য শুনতে উপস্থিত হয়। তারা এ সময় জাপানের ছোট ছোট পতাকা নাড়াতে থাকে।জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে সম্রাট বলেন, ‘ফেব্রুয়ারিতে আমার হূদ্যন্ত্রে বাইপাস সার্জারি হওয়ার পর অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এ ব্যাপারে নিশ্চিন্ত হতে পারেন, আমি এখন আগের মতো স্বাভাবিক জীবন যাপন করছি।’ এএফপি।